কুতুবদিয়া উত্তর ধুরুং করোনা আক্রান্ত পরিবারগুলোকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস উপস্থিত থেকে করোনায় আক্রান্ত লকডাউনে থাকা অসহায় ২১ টি পরিবারে এ সাহায্য করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
