কুতুবদিয়ায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজারদর মনিটরিং চলছে।
সোমবার (৩০ মার্চ) সকালে ধুরুং বাজারের বিভিন্ন গলিতে নিত্য পন্যে বিশেষ করে কাঁচা বাজার, শুঁটকির আড়ৎ, মাছ মাংসের বাজারদর তদারকি করা হয়।
সহকারী কমিশনার (ভ’মি) মো. হেলাল চৌধুরী বাজার মনিটরিং পরিচালনা করেন।
এসময় নৌবাহিনীর সদস্য, ব্যাটেলিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহি ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের কৃত্রিম দ্রব্যমূল্য বৃদ্ধি না করার পরামর্শ দেন।
