parbattanews

কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবি

১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল এবং পার্বত্য চট্টগ্রামে কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

বুধবার (১৫ মে) সকালে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান।

এসময় সংগঠনের মহাসচিব আলমগীর কবির, লোকমান হোসেন, এসএম মাসুম রানা ও পৌরসভার প্যানেল মেয়র শাহ আলম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ২০১৮ সালে আদালতে মৃত আইন হিসেবে ঘোষিত ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল এবং সন্ত্রাসী সংগঠন কেএনএফের সাথে কোন ধরনের সংলাপ চলবে না বলে হুঁশিয়ারি দেয়া হয়।

Exit mobile version