parbattanews

কেপিএম’র পরিত্যক্ত ভবন থেকে শ্রমিকের পঁচাগলা লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) পরিত্যক্ত ভবন থেকে মো. আবুল কাশেম (৫৫) নামে এক শ্রমিকের পঁচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুলাই) বেলা ২টায় কেপিএমের একটি পরিত্যক্ত ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

মো. আবুল কাশেম ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরাঘোনার বাসিন্দা বলে জানা গেছে।

গত তিনদিন আগে আবুল কাশেমের পরিবারের পক্ষ থেকে কাপ্তাই থানায় একটি নিখোঁজ ডায়রি করা হয়।

জানা যায়, নিহত আবুল কাশেম কেপিএম এর একজন মাষ্টাররুল এর অস্থায়ী শ্রমিক থাকা অবস্থায় গত বছরের ২৬ অক্টোবর চুরির দায়ে তাকে চাকরিচুত্য করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (ওসি) জানান, আমরা সংবাদ পেয়ে কেপিএম’র একটি পরিত্যক্ত ভবন থেকে লাশটি উদ্ধার করি। ময়নাতদন্ত শেষে বলা যাবে কী কারণে তিনি মারা গেছে।

Exit mobile version