নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
রোহিঙ্গারা দেশ ও জনগণের শক্রু । রোহিঙ্গাদের কোন ভাবে ভোটার হতে দেয়া হবে না । কোন রোহিঙ্গা নাগরিক চলমান ভোটার হাল নাগাদ কার্যক্রমে অর্ন্তভূক্ত হওয়ার পর ছবি তুলে থাকলেও সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ,ওই সব ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া হবে । রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশের মাটিতে দেশের মান সম্মান ক্ষুন্ন করছে । রোহিঙ্গারা দেশের অভ্যন্তরে ইয়াবা,মাদক পাচার,ডাকাতি,ছিনতাইসহ প্রভৃতি অপরাধে জড়িত । সীমান্তে যে পয়েন্ট গুলি দিয়ে মায়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে । ওই সীমান্ত পয়েন্ট গুলিতে বিজিবি’র পাহারা জোরদার করার জন্য আহবান জানান ।
মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলার মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তেব্যে বান্দরবান জেলা প্রশাসক কে.এম তারিকুল ইসলাম উপরোক্ত কথাগুলি বলেন ।
এছাড়া তিনি আরো জানান, নাইক্ষ্যংছড়ির সীমান্তেরর পাহারায় থাকা বিজিবি ক্যম্পের (ক্যম্প টু ক্যম্প ) ১শত কিলোমিটার এলাকা জুড়ে সড়ক নির্মাণ করা হবে । এছাড়া সীমান্তের ওই সড়ক জুড়ে মোবাইল -টেলিফোন নের্টওয়ার্ক প্রদানের ব্যবস্থা করা হবে জানান। এছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নে ১৫ টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে বলে জানান । এছাড়া তিনি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সংঙ্গীত পরিবেশন ,প্রাথমিক শিক্ষা ,ম্যালেরিয়া প্রতিরোধ,ইউনিয়ন তথ্য সেবার সেবা নিশ্চিত,কৃষির সম্প্রসারণ,প্রাণি সম্পদ,মৎস্য,সমাজ সেবা,সমবায় বিভাগের সেবা নিয়ে আলোকপাত করা হয় । এবং সেবা গুলি কিভাবে জনগনের দোরগোড়ায় পৌছেঁ দেওয়া যায় সে বিষয়ে উপজেলার কর্মরত কর্মকর্তা ,উপজেলা চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সাংবাদিক,চিকিৎসকসহ সুধীজনের উপস্থিতিতে আলোচনা করা হয় ।
সভায় নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব সভাপতি নুরুল আলম সাঈদ বলেন, নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৫-৬টি সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। রোহিঙ্গারা এলাকার স্থায়ীভাবে বসবাস করছে এমন রোহিঙ্গাদের ছত্রছায়ায় ইয়াবা পাচার করছে । রোহিঙ্গারা জাল টাকা পাচার ও ব্যবসার সাথে জড়িত । রোহিঙ্গা নাগরিকরা বাল্য বিবাহ,বহু বিবাহ মত জঘণ্য অপরাধে জড়িত । এদের বিরুদ্ধে ব্যবস্থাসহ উপজেলার প্রধান সড়ক মেরামত ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করনের প্রতি সু -দৃষ্টি দেয়ার জন্য আহবান জানান ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু সাফায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন,পার্বত্য প্রতিমন্ত্রী’র প্রতিনিধি আলহাজ্ব খাইরুল বশর,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.জাহিদুর রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহী নেওয়াজ,উপজেলা প্রকৌশলী জামির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ,উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন,রেঞ্জ কর্মকর্তা আবু বকর সিদ্দিক,উপজেলা হর্টিকালচার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে ডা ঃ একরামুল বারী,প্রেস ক্লাব সভাপতি নুরুল আলম সাঈদ,উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ উদ্দিন,বিআরডিবির জুনিয়র অফিসার শাহ আলম,সদর ইউপি চেয়ারম্যান আবু ছৈয়দ,দৌছড়ির চেয়ারম্যান রশিদ আহমদ,সোনাইছড়ির চেয়ারম্যান বাহাং মার্মা,ঘুমধুমের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ প্রমূখ ।
সভা শেষে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে অক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে উপজেলা আলু ঘর প্রকল্প থেকে প্রতিবদ্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক কে.এম তারিকুল ইসলাম । সভার পূর্বে বান্দরবান জেলা প্রশাসক কে.এম. তারিকুল ইসলাম নাইক্ষ্যংছড়ি উপজেলায় পৌছেঁ প্রথমে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য পোনা অবমুক্ত করণ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন ।
এসময় তিনি উপজেলার তিনটি সরকারী পুকুর ও পর্যটন উপবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন । এর পর পর্যটন উপবণ ,জারুলিয়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবেনর জায়গা ,চাকঢালা জুনিয়র হাই স্কুল,তাংরা বিছামারা সরঃ প্রাথমিক বিদ্যালয়,চাকঢালা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরির্দশন করেন ।
