গণহত্যা দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুর্ণবাসন বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃঞ্চ চন্দ্র চাকমা, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ছাবের, এনএসআই-এর যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী, জেলা বিএনপির সাধারন এমএন আবছার ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙ্গালি জাতির কণ্ঠ চিরতরে স্বব্ধ করে দিতে ১৯৭১ সালের এইদিনে মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী রাজধানীহ সারাদেশে নিরীহ ও নিরস্ত্র বাঙ্গালীদের ওপার ঝাঁপিয়ে পড়েছিল।
বক্তারা সেই কালো রাতে গণহত্যায় নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস ও লালন করে এগিয়ে যেতে হবে। এদেশ আমার, এদেশ আমাদের সকলের। এদেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের সকলে।
