parbattanews

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল 

খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে।
মঙ্গলবার(১১ মার্চ) বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান।
খাড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের পরিচালনায় ও জেলা আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নিরিখে ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে সকলের জন্য কল্যাণমূলক, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশকে আর কোন দূর্নীতিবাজ ফ্যাসিস্টের হাতে তুলে দেয়া যাবে না।
ইফতার মাহফিলে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা নেতৃবৃন্দ,সাংবাদিক, আইনজীবী, ওলামা মাশায়েখ, বিশিষ্ট বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version