খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। মামলা দায়ের করার দ্রুত সময়ের মধ্যে পুলিশ ধর্ষক মোঃ মাফিজুল ইসলাম ও আবু তালের গাজীকে গ্রেফতার করেছে।
মামলার বিবরণে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জনৈকা কিশোরী (১৮) ছড়ায় গোসল করতে যায়। এ সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা দুই অজ্ঞাত যুবক ঐ কিশোরীকে মুখ চেপে ধরে ছড়ার পাড়ে নিয়ে পর্যাক্রমে ধর্ষন করে ও মোবাইলে ভিডিও ধারণ করে।
এ ঘটনায় কিশোরী ঐদিন বাদী হয়ে ধারা- ৯ (৩), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; তৎসহ ধারা- ৮ (১)/৮ (২),পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন, ২০১২মামলা দায়ের করে।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু: খালেদ হোসেন জানান, মামলার দায়ের হওয়ার মাত্র তিন ঘন্টার ব্যবধানে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এজাহারে দেওয়া আসামিদের দৈহিক বর্ণনা ও প্রযুক্তির সহায়তায় আসামি মোঃ মাফিজুল ইসলাম (৩১) ও আবু তালেব গাজী (২৮)-কে আটক করা হয়।
ধর্ষিতা কিশোরী গ্রেফতারকৃত আসামীদের সনাক্ত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরাও তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছে।
