দুই দিনের টানা বৃষ্টিতে খাগড়াছড়িতে ফের বন্যা দেখা দিয়েছে। চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ি শহরের দক্ষিণ মেহেদীবাগ, মুসলিম পাড়া, দক্ষিণ গঞ্জপাড়া, বাঙ্গালঘাটি, কমলছড়ি ও শান্তি নগরের নিম্নাঞ্চল পানির নীচে তলিয়ে যাওয়ায় চার শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘরে পানি উঠায় অনেকে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে।
বন্যা দুর্গত এলাকাবাসী জানান, হঠাৎ ঘরে পানি ঢুকে পড়ে। অনেকে ঘরের মূল্যবান জিনিসপত্র বের করতে পারেনি। মাত্র তিন মাসের ব্যবধানে তিন দফা বন্যায় সীমাহীন দুর্ভোগে পড়েছে মানুষ।
বর্ষণ অব্যাহত থাকায় চেঙ্গী ও মাইনী নদীর পানি বাড়ছে। ফলে বন্যা পরিস্থিতি অবনতি ঘটনার আশঙ্কা রয়েছে।
