parbattanews

খাগড়াছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল, সমাবেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে খাগড়াছড়িতে প্রতিবাদ মিছিল, সমাবেশ করেছে জেলা বিএনপি। একই সাথে গত ৫ নভেম্বর চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদ জানানো হয়।

বেলা ১১ টার দিকে জেলা শহরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ার হয়ে এসে শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে সমাবেশ করে।

জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করে বলেন, পতিত আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গুম, খুন, হত্যা করে মানুষের জীবনকে অনিরাপদ করে রেখেছিল। পালিয়ে গিয়েও সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

এ সময় ওয়াদুদ ভুইয়া বলেন, দেশের মানুষ ভোট দিতে চায়। নির্বাচন সামনে রেখে গুপ্ত হত্যা চালাবে পতিত আ’লীগ এমন আশঙ্কা প্রকাশ করেন।

Exit mobile version