দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগীর উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকালে খাগড়াছড়ি শহরের সেলিম মার্কেট ও আদালত সড়কে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকারের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সর্বত্র নৈরাজ্য চলছে। সরকার বিরোধী দলের উপর রাজনৈতিক প্রতিহিংসার নির্যাতন চালাচ্ছে। মানুষের বাকস্বাধীনতা নেই। খুন ও সন্ত্রাসে শিকার হচ্ছে বিরোধী মতের মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেবসহ-আইন বিষয়ক সম্পাদক রতন কুমার ত্রিপুরা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম রাসেল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, জেলা যুবদলের সহ-সভাপতি আমির খান, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর ও জেলা ছাত্রদলের সাধান সম্পাদক জাহিদুল আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
