খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

fec-image

যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যদিয়ে খাগড়াছড়িতে ৫৪তম মহান বিজয় দিবস পালিত হচ্ছে। ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়।

ভোরে চেঙ্গী স্কয়ার সংলগ্ন স্মৃতি সৌধে প্রথমে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দেয়া হয়। এরপর জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ মো. আরেফিন জুয়েল ও খাগড়াছড়ি প্রেসক্লাব, বিভিন্ন সরকারি দপ্তর, বিএনপি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, টাউন হলের সামনে বিজয় মেলার উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল, এতিমখানায় ও শিশু পরিবারে বিশেষ খাবার পরিবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন