parbattanews

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় যুব‌কের আত্মহত্যা

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ম‌সিউর রহমান মাহিন (২২) না‌মে এক যুব‌কের আত্মহত‌্যার অভিযোগ উঠে‌ছে।

শ‌নিবার (১১জুলাা‌ই) মা‌টিরাঙ্গা পান বাজার এলাকায় তা‌হের মাস্টা‌রের বাড়ি)ভাড়া বাসায় এঘটনা ঘ‌টে। ম‌শিউর হা‌তিয়াপাড়া এলাকার স্থানীয় জ‌হির মিয়ার ছে‌লে।

নিহ‌তে স্ত্রী মা‌লেকা (১৮) জানান,তারা ২ জ‌নেই ‌নেশা ক‌রেন। নেশার টাকা নি‌য়ে তা‌দের মা‌ঝে প্রায় ঝগড়া হ‌য়ে থা‌কে। ঘটনার দিন দুপু‌রের তার কা‌ছে টাকার দা‌বি ক‌রলে সে দি‌তে অস্বীকৃ‌তি জানায়। এতে ক্ষিপ্ত হ‌য়ে মা‌হিম তা‌দের (স্বামী-স্ত্রীর) ব‌্যক্তিগত ভি‌ডিও ‌ফেসবু‌কে ভাইরাল ক‌রে দেওয়ার হুম‌কি দি‌লে স্বামীর সা‌থে ঝগড়া ক‌রে বা‌ড়ি থে‌কে বের হ‌য়ে যায়। বিকা‌লে বাসায় ফির‌লে ঘ‌রের জানালার সা‌থে ঝুলন্ত অবস্থায় মা‌হিমকে দেখ‌তে পায়। এতে সা‌থে সা‌থে চিৎকার দি‌লে স্থানীয়রা এসে তা‌কে উদ্ধার ক‌রে হাপাতা‌লে নি‌লে কর্তব‌্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে মাটিরাঙ্গা থানার ওসি শাহেদ উদ্দিন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version