
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওয়তায় উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারদে মাঝে ট্যাবলেট পিসি বিতরণ করা হয়।
বুধবার(৭ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ট্যাবলেট পিসি বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়ে সব সেক্টরের উন্নয়নের জোয়ার বইছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচিত করতে হবে।
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।