parbattanews

খাগড়াছড়িতে ছিনতাইকারীর হামলায় আহত উপজাতি যুবক

10256042_599745003455372_713203035588522418_n
 স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়িতে ছিনতাইকারীর কবলে পড়ে রক্তাক্ত হয়েছে জীবন চাকমা (২৮) নামে এক উপজাতি যুবক। বেদম মারধর চালিয়ে ছিনতাইকারী ছিনিয়ে নেয় পাহাড়ি যুবকের সাথে থাকা মুঠোফোনসহ ৫ হাজার টাকা। শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জেলা সদরের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

ছিনতাইয়ের কবলে পড়া জীবন চাকমার অভিযোগ, বাতায়ন দেওয়ানের নামে একজনের মোটর সাইকেল বাড়ীতে পৌছিয়ে দেয়ার জন্য রওনা হলে মোহাম্মদপুরস্থ মোড়ে কলেজ গেইট এলাকার আবুল বশরের ছেলে কাশেম আলী তাকে কথা আছে বলে মোহাম্মদপুর এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে বেদম মারধোর করে মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে নেয়া হয়।  জীবন চাকমা জেলা সদরের ভূপেন্দ্র লাল চাকমার ছেলে ও খাগড়াছড়ি পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলে নিজের পরিচয় দেন।

এই বিষয়ে সদর থানায় ডিউটিরত এস আই মোজাহের হোসেন পার্বত্যনিউজে বলেন, এই ধরনের কোন ঘটনা চোখে পড়েনি, কেউ কোন অভিযোগও করেনি, অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে।

Exit mobile version