parbattanews

খাগড়াছড়িতে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শান্তিপূর্নভাবে চলছে

hartal pic 02

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি:
রাজনৈতিক দল হিসেবে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষনা,জামাতের কারাবন্দী শীর্ষ নেতৃবৃন্দকে হত্য করে জামাতকে নিশ্চিহৃ করা,তত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনর্বহাল করার দাবী না মেনে অবৈধভাবে ক্ষমতায় থাকার নীল নকশার প্রতিবাদে দেশব্যাপী জামাতের ডাকা ৪৮ ঘন্টার হরতাল খাগড়াছড়িতে শান্তিপূর্নভাবে শুরু হয়েছে।
বাজারের বেশীরভাগ দোকানপাঠ বন্ধ রয়েছে। অফিস আদালত ব্যাংক বীমা খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল একেবারেই কম।দীর্ঘ বন্ধের পর আজ স্কুল কলেজ খোলার কারণে ছাত্র/ছাত্রীদের পায়ে হেটে ক্লাসে যেতে দেখা গেছে ।ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো কড়া পুলিশ পাহারায় শহরে প্রবেশ করতে দেখা যায়। দুরপাল্লার ও আন্ত:উপজেলা সড়কে কোন ধরনের যানবাহন চলতে দেখা যায়নি।জেলার উপজেলাগুলোতেও শান্তিপূর্ন হরতাল পালনের কথা জানা গেছে। জেলা শহরের দক্ষিনমাথা, ভাংগাব্রিজ, আদালত সড়ক, চেঙ্গিমোড়, বাসটার্মিনালসহ গুরুত্বপূর্ন স্পটে আইন-শৃংখলা বাহিনী সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। ভোরে পিকেটাররা রামগড়ের  সোনাইপুল এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয়। খবর পেয়ে আধ ঘন্টা পর রামগড় থানা পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মিজানুর জানান,যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় শহরের গুরুত্ব স্থানে পুলিশ মোতায়েন হয়েছে।

Exit mobile version