parbattanews

খাগড়াছড়িতে ডিজিটাল উপায়ে ভাতা প্রদান বিষয়ে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা ডিজিটাল উপায়ে প্রদান বিষয়ে খাগড়াছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব হলরুমে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী ও শহর সমাজসেবা কর্মকর্তা রোকেয়া বেগম প্রমুখ।

সভায় জানানো হয়, এখন থেকে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা এবং প্রতিবন্ধীদের ভাতা ইলেকট্রনিক ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে। এতে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে যাবে। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এমন উদ্যোগ বলে সভায় জানানো হয়।

Exit mobile version