parbattanews

খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার’এই প্রতিপদ্যে খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ^ যক্ষ্মা দিবস।

রবিবার (২৪ মার্চ) দিবসটি উপলক্ষে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে সকালে পৌর টাউন হল থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের শাপলা চত্বর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী, মেডিক্যাল অফিসার ডা. মেছবাহ উদ্দিন, ডা. অনুতোষ চাকমা, নাটাব সভাপতি জীতেন বড়ুয়াসহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারিরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে শিল্পকলা একাডেমির হল রুমে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Exit mobile version