খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি পার্বত্য জেলায় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সুবর্ণ-জয়ন্তী পালিত হয়েছে।সংগঠনটির প্রতিষ্ঠার ৫০বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে খাগড়াপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ(বিটিকেএস) এ আয়োজন করে। বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ(বিটিকেএস) কেন্দ্রীয় কমিটির সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮নং সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মো. মজিদ আলী বিপিএম-সেবা, খাগড়াছড়ি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ(বিটিকেএস) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, সাবেক সভাপকি মনিন্দ্র কিশোর ত্রিপুরা, উপদেষ্ঠা সাগরিকা রোয়াজা, খাগড়াপুর মহিলা সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান রনিক ত্রিপুরা, মহিলা ভাইস-চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা।
হরিপদ ত্রিপুরার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ(বিটিকেএস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক সুশীল জীবন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ(বিটিকেএস) কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব বিবিসুৎ ত্রিপুরা সুকান্ত, প্রতিষ্ঠাকালীন সদস্য ও উপদেষ্টা রনজিত নারায়ন ত্রিপুরা।
প্রধান অতিথি বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠির উন্নয়নের জন্য বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আগামী মে প্রথম সপ্তাহে ১শত ৮কোটি টাকার ব্যয়ে সিএইচটি কমপ্লেক্্র নির্মানে ইতি মধ্যে সরকার উদ্দ্যোগ গ্রহন করেছে। পাহাড়ে সকল জনগোষ্ঠির ভ্রাতৃত্ববোধ বজায় রেখে নিজ নিজ অবস্থানে শান্তিপূর্ণ বসবাস করতে নিরাপত্তা নিচ্ছিদ্র ব্যবস্থা নিশ্চিত করেছে। ভাতৃঘাটি সব কিছু ভূলে পংকীলতা বছর সাদরে গ্রহন করবো। আমরা বৈসু-সাংগ্রাইং-বিজু-বিষু-বিহুসহ ১লা বৈশাখ সম্মিলিত ১৪২৩বাংলা নববর্ষকে বরণ করে নেবো।