parbattanews

খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

BNP P (2)

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

কালো পতাকা মিছিলে পুলিশের বাধাদান, ৫ জানুয়ারীর নির্বাচন বাতিলসহ দলীয় নেতাকর্মী হত্যা, গুম এবং নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। আজ শনিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বিএনপির সহ-সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্ব অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত। এতে আরো উপস্থিত ছিলেন আমিন শরীফ, মংচাথোয়াই চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, সহ-দপ্তর সম্পাদক আবু তালেব, ছাত্রদল সি: সহ-সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া আসাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে গণতন্ত্রের শাসন ব্যবস্থার মৃত্যু হয়েছে। এখন চলছে এক দলীয় শেখ হাসিনার শাসন। ৫ জানুয়ারী কারচুপির নির্বাচন দিয়ে হাসিনা গণমানুষের গণতন্ত্র ছিনতাই করেছে বলে অভিযোগ করে তারা বলেন, বর্তমানে ক্ষমতাসীন দল পুলিশ বাহিনী ও প্রশাসন দিয়ে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করছে।

এ সময় বক্তারা উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়যুক্ত করে বিএনপির সমর্থন প্রমাণ দিতে নেতাকর্মীরা সকলের প্রতি আহব্বান জানান।

Exit mobile version