parbattanews

খাগড়াছড়িতে মহান মে দিবস পালিত হচ্ছে

“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পালিত হচ্ছে মহান মে দিবস।

দিবসটি উপলক্ষে বুধবার (১ মে) সকালে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে টাউন হল প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।

পরে টাউন হল প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান,পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগে নেতা দিদারুল আলম দিদারসহ জনপ্রতিনিধি ও বিভিন্নশ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version