parbattanews

খাগড়াছড়িতে লজ্জাবতী বানর অবমুক্ত

খাগড়াছড়ির মানিকছড়িতে বিপন্ন প্রজাতির লজ্জ্বাবতী বানর অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।

রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মানিকছড়ি ডিসি এডভেনচার ও ইকো -ট্যুরিজম পার্কের বনে বানরটি অবমুক্ত করা হয়।

গত বৃহস্পতিবার উপজেলার কর্ণেল বাগান এলাকা থেকে স্থানীয়রা বানরটিকে উদ্ধার কররা হয়। পরে তা বন বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়। দুই দিন পর্যবেক্ষণ শেষে বানরটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

জানা যায়, লজ্জাবতী বানর প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক -আইইউসিএন এর লাল তালিকায় সংকটাপন্ন প্রাণী হিসেবে অর্ন্তভুক্ত। ১৯৮৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী আইনের এই প্রজাতিটি সংরক্ষিত করা হয়।

Exit mobile version