parbattanews

খাগড়াছড়িতে সাংবাদিককে মারধরের ঘটনায় লংগদু প্রেসক্লাবের নিন্দা

লংগদু প্রতিনিধি:

খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম কর্তৃক সাংবাদিক নিরব চৌধুরীকে মারধরের ঘটনায় ‘লংগদু উপজেলা প্রেসক্লাবে’র পক্ষ থেকে নিন্দা প্রকাশ করা হয়েছে।

রোববার লংগদু উপজেলার মাইনীমুখ বাজারস্থ অস্থায়ী প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভায় এ নিন্দা প্রকাশ করা হয়। প্রেস ক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুছা।

এছাড়া সাংবাদি আব্দুর রহীম, আরমান খান, মো. আলমগীর হোসেন, ওছমান গণি লিটুসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিক নিরব চৌধুরীর উপর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়।

Exit mobile version