
খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য মন্ত্রণালয় বিষয়ক সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা,এনডিসি ২৫ লাখ টাকা ব্যয়ে নতুন পুলিশ লাইনের রাস্তাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ২৫ লাখ টাকা পূর্ব ইসলামপুর দারুল উলুম তালিমূল ইসলাম মাদ্রাসার হেফজখানা ও এতিম খানার ভিত্তি প্রস্তর স্থাপন করেছে।
শুক্রবার বিকালে তিনি এসব উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং চলতি বছরের মধ্যে প্রকল্প সমূহের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াজিদুজ্জামান, পুলিশ সুপার মো: মজিদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দি, মো: রইছ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।