parbattanews

খাগড়াছড়ির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গাড়ির ধাক্কায় শিশু নিহত

খাগড়াছড়িতে ম্যাজিস্ট্রেটের গাড়ির ধাক্কায় রুপসানা আক্তার রাফি নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় শহরের টিএন্ডটি গেইট এলাকায় এই ঘটনা ঘটে। জেলা সদরের টিএন্ডটি গেইট এলাকায় রাস্তার উপর খেলাধুলার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাফি টিএন্ডটি গেইট এলাকার বাদল মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী মো. ইব্রাহিম জানান, ‘সকালে বাড়ির পাশের রাস্তার উপর খেলছিল শিশু রুপসানা। এ সময় ম্যাজিস্ট্রেটকে বাসা থেকে নিতে আসা গাড়িটি শিশু রূপসানাকে ধাক্কা দেয়। এ সময় শিশুটির মাথা গুরুতর জখম হলে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত রূপসানা টিএন্ডটি গেইট এলাকার শেখ ফরিদ বাদলের মেয়ে। চালকের অসতর্কতার কারণেই শিশু রাফির মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে গাড়িটির চালক পলাতক রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশিদ জানান, একটি সরকারি গাড়ির সাথে ধাক্কা লেগে মাথা আঘাত পেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবার মামলা না করলে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।

Exit mobile version