parbattanews

খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে আগুন : ডিজিটাল সেন্টারসহ ৭টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে ছাই

খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে আগুনে পুড়ে গেছে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারসহ ৭টি ব্যবসায়ী প্রতিষ্ঠান। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। শুক্রবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে স্বণির্ভর বাজারের সজল রুদ্র’র খাবারের হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুর্হুতেই যা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পেড়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার ত্রিপুরা জানান, আগুনে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের কম্পিউটার, আসবাসপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা আব্দুল কাদের জানান, একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়।

Exit mobile version