parbattanews

খাগড়াছড়ি জেলা উন্নয়ন সমন্বয় সভা 

সমন্বয় সভায় সভাপতিত্ব করছেন কংজরী চৌধুরী 

খাগড়াছড়ি জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৩০ জুন) খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী সভাপতিত্ব করেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান’র সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিভিন্ন বিভাগীয় প্রধানগণ তাঁদের মাসিক প্রতিবেদন উপস্থাপন করেন।

চেয়ারম্যান উপস্থাপিত সমস্যা ও মতামতসমূহ গুরুত্বের সাথে আলোচনা করে সমাধানের পরামর্শ এবং পরিষদ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উপস্থিত সকল বিভাগীয় প্রধানদের স্ব স্ব বিভাগের অর্পিত দায়িত্ব সচ্ছতার সহিত সম্পাদনের জন্য আহ্বান জানান।

উপস্থিত খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ ও দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান তাঁদের স্ব স্ব উপজেলার বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন এবং উন্নয়নমূলক কার্যক্রমে উপজেলা পরিষদের সাথে জেলা পরিষদের সমন্বয় অতীতের চেয়ে আরো সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

Exit mobile version