
নিজস্ব প্রতিবেদক:
২০১৬ সালের জেলা পর্যায়ে বর্ষসেরা উপ পরিদর্শক সম্মাননা পেলেন খাগড়াছড়ি সদর থানায় কর্মরত পুলিশের উপ পরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ। ২০১৬ সালের পুলিশের সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি।
খাগড়াছড়ি জেলা পুলিশের বার্ষিক সমাবেশে সোমবার সকালে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামের কাছ থেকে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন উপ পরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ।
এ সময় পুলিশ সুপার মজিদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন,মো. রইছ উদ্দিন ও রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ উপস্থিত ছিলেন।