parbattanews

‘খাগড়াছড়ি মিউনিসিপ্যাল মডেল স্কুল’ এর উদ্বোধন

10966751_822208571182995_762683582_n

নিজস্ব প্রতিনিধি :

‘খাগড়াছড়ি মিউনিসিপ্যাল মডেল স্কুল’ নামে একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের আরামবাগ এলাকায় স্কুলটির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথো অং মারমা।

পৌরসভার মেয়র রফিকুল আলমের সভাপতিত্বে স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার শেখ মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া, জেলা মাধ্যমিক কর্মকর্তা কে.এম শাহাজান প্রমুখ।

খাগড়াছড়ি পৌরসভার ব্যবস্থাপনায় স্থাপিত স্কুলটিতে প্রথম বছরে নার্সারী থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এটি পূর্ণাঙ্গ হাইস্কুলে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম।

Exit mobile version