parbattanews

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ১৩৯, মৃত্যু ৪

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরো চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন পুরুষ এবং একজন নারী। এদের দুই জন ঢাকার অধিবাসী, বাকিরা বাইরের। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩৪। নতুন করে শনাক্ত হয়েছেন আরো ১৩৯ জন।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। এই সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান।

এই সময় যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।

Exit mobile version