parbattanews

গভীর রা‌তে মাটিরাঙ্গায় ডাকা‌তি

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় গ‌ভির রা‌তে ডাকা‌তির ঘটনা ঘ‌টে‌ছে।
মঙ্গলবার (৪ মার্চ) গভীর রা‌তে মা‌টিরাঙ্গা ২নং পৌর ওয়ার্ড ১০নং ইলামপুর এলকার মুরগী খামা‌রি মঞ্জু ইসলামের বা‌ড়ি‌তে ডাকা‌তির ঘটনা ঘ‌টে।
ভুক্তভো‌গী মঞ্জু স্থানীয় মস‌জিদ ক‌মিটির ক্যাসিয়ার দা‌বি ক‌রে জানান, রাত ২টা থে‌কে ৩টার ম‌ধ্যে ৪ সদ‌স্যের ডাকাতদল দরজার খিল ভে‌ঙ্গে দেশীয় অস্ত্র নি‌য়ে তার ঘ‌রে ডু‌কে সস্ত্রীক হাত পা বেঁধে এক‌টি ক‌ক্ষে আট‌কে রা‌খে। ঘ‌রে ডু‌কে ডাকাত দল নি‌জেরা হি‌ন্দি‌তে কথা ব‌লে এবং বা‌ড়ির মানু‌ষের সা‌থে বাংলায় কথা ব‌লে‌ছে। ঘ‌রে থাকা নি‌জের ২৫ হাজার টাকা, সামা‌জিক মস‌জি‌দের ৫০ হাজার টাকা, ১ ভ‌রি স্বর্ণ, ৪টি মোবাইল ফোন সেট নি‌য়ে যায়।
ত‌বে এক‌টি মোবাইল সিম ও মস‌জি‌দের কথা বলায় নগদ ৯০০ টাকা রে‌খে যায়। এসময়
ডাকা‌তির ঘটনা প্রশাসন‌কে জানা‌লে ছে‌লে মে‌য়ে‌কে অপহরণ করার হুম‌কি দি‌য়েছে ব‌লে জানান তি‌নি।
ঘটনা জানাজা‌নি হ‌লে বেলা ১১টার দি‌কে ঘটনাস্থল প‌রিদর্শ ক‌রেছেন মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ তৌ‌ফিকুল ইসলাম তৌ‌ফিক ও খাগড়াছ‌ড়ি সদর অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার ও মা‌টিরাঙ্গা সা‌র্কেল (অ‌তি‌রিক্ত দা‌য়িত্ব) ত‌ফিকুল আলম ।
অপরাধীদের ধর‌তে অপারেশন টিম কাজ কর‌ছে জা‌নি‌য়ে ত‌ফিকুল আলম ব‌লেন, দ্রুততম সম‌য়ে তাদের আই‌নের আওতায় আনা হ‌বে।

Exit mobile version