parbattanews

দীঘিনালায় মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার : আটক- ২

Untitled-1দীঘিনালায় মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার: আটক- ২ (বাঙালী, লাশ, উদ্ধার, আটক)

 

দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার দীঘিনালার ভৈরফা পাড়া এলাকায় দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের পাশ থেকে এক বাঙালি মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। চালকের নাম শাহ আলম (২৭)। সে রাঙ্গুনিয়ার সরফভাটা এলাকার মৃত রাজা মিয়ার ছেলে বলে জানা গেছে। নিহতের বাড়ি দীঘিনালার কবাখালী ইউনিয়নে বলে জানা গেছে। লাশের সাথে তার মোটরসাইকেল এবং দুইটি ছুরি পাওয়া গেছে।

এই ঘটনার পরপরই এলাকাবাসীর মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব লক্ষ্য করা গেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে লাশ দেখতে ভিড় করেছেন অনেকে। তবে বিকৃত লাশ ও জমাট বাঁধা রক্ত দেখে কেউ দ্বিতীয়বার তাকাতে সাহস কররেনি।

এই ঘটনার পর পর পালিয়ে যাবার সময় নূরনবী (১৯) ও রিমন (১৮) নামের দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে নয়মাইল এলাকার স্থানীয়রা।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।   

আরও খবর

লক্ষ্মীছড়িতে ঘটনাবহুল এপ্রিল মাস: ২ খুন ৬ মামলা

দীঘিনালায় মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার

দীঘিনালাতে সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো সমঝোতা বৈঠক : পাহাড়ীদের সড়ক অবরোধের কর্মসূচী ঘোষণা

প্রথম পৃষ্ঠা

Exit mobile version