parbattanews

গুইমারাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Capture

নিজস্ব প্রতিনিধি:

পার্বত্যাঞ্চলের প্রত্যান্ত জনপদের শীতার্তদের মাঝে শীত বন্ত্র বিতরণ করেছেন খাগড়াছড়ি’র নবসৃষ্ট গুইমারা উপজেলা প্রশাসন ও সদর ইউনিয়ন পরিষদ।

শনিবার সকালে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে যৌথভাবে প্রায় ৩শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। গুইমারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্ননের দিকে এগিয়ে যাচ্ছে। পার্বত্যাঞ্চলের অবহেলিত মানুষের কল্যাণে সরকার বন্ধপরিকর।

এ সময় অন্যান্যদের মধ্যে গুইমারা থানার উপ-পরিদর্শক মশিউর রহমান, গুইমারা সাংবাদিক ফোরামের সভাপতি এম. সাইফুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version