parbattanews

গুইমারায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখাসহ বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সিন্দুকছড়ি জোন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্প কর্তৃক রামসুবাজার এলাকায় জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।

চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম দিনব্যাপী পরিচালনা করা হয়। যার মাধ্যমে সর্বমোট ১৮৮ জন অসুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন সিন্দুকছড়ি জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির, এএমসি।

চিকিৎসাসেবা প্রদান শেষে তিনি সকলকে সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান করেন। এছাড়াও এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করে বলেন, সেনাবাহিনীর সিন্দুকছড়ি জেনের পক্ষ থেকে ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

Exit mobile version