parbattanews

গুইমারা সেক্টর আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খেদাছড়া ব্যাটালিয়ন

খাগড়াছড়ির গুইমারা সেক্টর আন্তঃব্যাটালিয়ন কাবাডি সমাপনী প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়নের আয়োজনে বুধবার (২৬ অক্টোবর) বিকালে খেদাছড়া ব্যাটালিয়ন সদরে এ প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হয়।

উক্ত সমাপনী প্রতি‌যো‌গিতা শে‌ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মালেক।

সমাপনী অনুষ্ঠানে ৪০ বিজিবির অধিনায়াক লে. কর্নেল মো. সোহেল আহমেদ, যানিনীপাড়া ২৩, বিজিবির অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম, গুইমারা বিজিবির হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাফিস ইসলাম ও সহকারী পরিচালক মোহা. দেলোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণকালে গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মালেক বলেন, ‌খেলাধুলা শুধু শৌর্যবীর্যই দান করেনা, মনের উৎকর্ষ সাধন করে। খেলাধুলা আধিকাল থেকেই জাতিতে জাতিতে স্থাপন করেছে এক বন্ধুত্বের বন্ধন, যুদ্ধ বয়ে আনে ধ্বংসলীলা আর খেলাধুলা বয়ে আনে অনাবিল শান্তি।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৮ বিজিবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ৪০ বিজিবি। টুর্নামেন্টে ৪০ বিজিবি ব্যাটালিয়নের সদস্য সিপাহী আকাশ বিশ্বাস শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় ও নায়েক মো. সাইফুজ্জামান শ্রেষ্ঠ প্রবীণ খেলায়াড় নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ২৩ অক্টোবর ৪টি বিজিবি ব্যাটালিয়নের খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিজিবির গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মালেক।

Exit mobile version