parbattanews

ঘুমধুমে সাড়ে ১৯ হাজার ইয়াবাসহ দুই উপজাতি আটক

ঘুমধুম থেকে সাড়ে ১৯ হাজার ইয়াবাসহ দুই উপজাতিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ জুন) সকাল সাড়ে ৭টার তাদের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের আজুখাইয়া গ্রাম থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঘুমধুমের বাইশফাঁড়ি গ্রামের ক্যাচাচিং তঞ্চঙ্গা ছেলে উথোই মং তঞ্চঙ্গা (১৯) ও মংচাচিং তঞ্চঙ্গার ছেলে রাজু তঞ্চঙ্গা (১৫)।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, ‘পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাসহ অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্ত চোরাকারবারীদের বিষয়ে সজাগ রয়েছি। এছাড়া রোহিঙ্গাদের বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সদা সতর্ক আছে। বিশেষ করে মাদককারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশের প্রতিটি টিম। তারই ধারাবিহিকতায় এই ২ তঞ্চঙ্গাকে আটকের পরে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সংশ্লিষ্ট ধারায়।’

Exit mobile version