parbattanews

ঘুমধুমে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের টহল দলের অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার (৩৫) নামের এক মাদক কারবারি আটক হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঘুমধুমস্থ ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখ থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে দেহ তল্লাশীতে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

ধৃত মাদক কারবারি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কান্জর পাড়ার নাজির হোসেন ও হোসনে আরা ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সোহাগ রানা ও সঙ্গীয় ফোর্স। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

Exit mobile version