parbattanews

চকরিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়হীন এক বৃদ্ধ নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়হীন (৬০) বছরের এক বৃদ্ধ নিহত হয়েছে।

উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়াস্থ রেললাইনে বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় এলাকাবাসীর ভাষ্যমতে নিহত বৃদ্ধ লোকটি বাকপ্রতিবন্ধী। আশপাশের এলাকা থেকে ভিক্ষা করে রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়া এলাকায় পৌঁছালে রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখে ট্রেনের ধাক্কা খেয়ে মাটিতে ছিটকে পড়লে ঘটনাস্থলে তিনি মারা যান।

Exit mobile version