parbattanews

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

কক্সবাজারের চকরিয়ায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে গীতা বালা দাশ (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়ে নিহত গীতা বালা দাশ ওই ইউনিয়নের মালুমঘাট হাসিনাপাড়া এলাকার মৃত বাবুল দাশের স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু।

তিনি বলেন, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া বৃদ্ধা গীতা বালা দাশ মানসিক ভাবে বিকারগ্রস্ত ছিলেন। হয়তো তিনি ট্রেন আসার আওয়াজ সে শুনতে পাইনি। ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version