parbattanews

চকরিয়ায় রাঁতে রেল লাইনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

কক্সবাজার-চট্টগ্রাম রেল লাইনের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে রাতের আঁধারে ট্রেনে কাটা পড়ে নুরুল আলম মুন্সি (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

‎বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুচ্ছালিয়া পাড়া এলাকায় পয়েন্ট এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত নুরুল আলম উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকার বাসিন্দা।

‎বিএমচর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইসমাইল মানিক রেললাইনে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নুরুল আলম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

Exit mobile version