বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে মোতায়েন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন উপায়ে দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় কাজ করে আসছে। ১০ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় গত জানুয়ারি মাসে চকরিয়া ওয়ার সিমেট্রি এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু শিবির এর আয়োজন করা হয়।
সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা, চট্টগ্রাম ও রামু থেকে আগত চারজন চক্ষু বিশেষজ্ঞ উক্ত অঞ্চলের ৮৬৫ জন রোগীর চোখের চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করেন। সেনাবাহিনীর অর্থায়ন ও ব্যবস্থাপনায় ২৬ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়। দূর দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা ব্যক্তিবর্গের খাবার ও যাতায়াতের বিশেষ ব্যবস্থাও রাখা হয়।
এ ধরনের বিশেষ চিকিৎসা ও চক্ষু শিবির, দেশের প্রান্তিক জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিতে বহুলাংশে সহায়তা করবে বলে আশা করা যায়।
