parbattanews

চকরিয়ায় ৭ লাখ ৮০ হাজার টাকার বালু নিলামে বিক্রি

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালি প্রকাশ্যে নিলামে তোলা হয়েছে। এতে বালির সর্বোচ্চ দর হিসেবে ৭ লাখ ৮০ হাজার টাকায় নিলামে উঠে। নিলামে অংশ গ্রহণকারী ৩৬ জনের মধ্যে থেকে মো. ফরিদুল আলম নামে সর্বোচ্চ দরদাতা নিলাম ক্রয় করেন।

উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব এই বালু নিলাম কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন করেন।

রোববার (১৩ জুলাই) বিকেলে চকরিয়া পৌরসভার আমান্যাচর বেতুয়া বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় প্রশাসন কর্তৃক জব্দকৃত বালু নিলাম দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব বলেন, মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে তোলা জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালি উন্মুক্ত নিলাম দেয়া হয়। নিলামে মোট ৩৬ জন ব্যক্তি অংশ গ্রহণ করেন।

Exit mobile version