দৈনিক সকালের সময় পত্রিকার চকরিয়া প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সাংবাদিক এসএম হান্নান শাহ (৫২) আর বেঁচে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৩ দিন পরে মারা যান। এদিকে সাংবাদিক এস এম হান্নান শাহ’র মৃত্যুতে সাংবাদিকমহল ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এসএম হান্নান শাহ চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘাটপাড়া এলাকার মরহুম মাওলানা বদিউল রহমানের ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ শনিবার রাত ৮টায় চকরিয়া পৌরসভার দক্ষিণ বাটাখালী বাইতুচ্ছালাম জামে মসজিদে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রতিবেশী সাংবাদিক অলি উল্লাহ রনি।
এদিকে, সাংবাদিক হান্নান শাহ’র মৃত্যুতে শোক জানিয়েছেন-চকরিয়া প্রেসক্লাব, চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদ এম. মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক আবদুর রহিম, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.জাহেদ চৌধুরী, বর্তমান সভাপতি এডভোকেট এ এম ওমর আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, চকরিয়া পরিবেশ সাংবাদিক ফোরাম সভাপতি সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ, সাধারণ সম্পাদক সাংবাদিক এম.মনছুর আলম, চকরিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুকুল কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাপ্পী শাহরিয়ার, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাহেদুল মোস্তফা, চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মঈনুউদ্দিন, পৌরসভা যুবদলের আহবায়ক এডভোকেট মনোহর আলম মনু, সদস্য সচিব জিয়া উদ্দিন বাবলুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক নেতৃবন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
