parbattanews

চকরিয়ায় পাজেরো-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাটের আমতলীর টেক নামক স্থানে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী মারাত্মকভাব আহত হয়েছে।

মঙ্গলবার(৮ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে কক্সবাজারমুখী একটি পাজেরো চকরিয়ামুখী মোটর সাইকেলকে চাপা দিলে দুই আরোহী গুরুতর আহত হয়।

পথচারীরা তাদের উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে নিয়ে যান। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

Exit mobile version