parbattanews

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা নিহত

রোহিঙ্গা ক্যাম্প থেকে ছড়িয়ে-ছিটিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। সম্প্রতি ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে অবস্থান নেওয়া মো. নুরুল আমিন(৩২) নামের এক রোহিঙ্গা নাগরিক সোমবার সকাল সাড়ে ৯টায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে উখিয়ার শফিউল্লাহকাটা ১৬ নম্বর ক্যাম্পের এ/২ ব্লকের বাসিন্দা আব্দুল গফুরের ছেলে।

থাইংখালী শফিউল্লাহকাটা ক্যাম্প ইনচার্জ কাজী ফারুক জানান, বেশ কিছুদিন পূর্ব থেকে নুরুল আমিন চট্টগ্রামে বসবাস করে আসছিল। সে নাকি সদরঘাটে কোন এক প্রতিষ্ঠানে কাজ করত। এ বিষয়ে চট্টগ্রাম হাসপাতাল থেকে আমার সাথে যোগাযোগ করেছে। আর এদিকে নিহতের পরিবারের লোকজনও যোগাযোগ করেছে। সকল প্রকার প্রক্রিয়া শেষে লাশ নিয়ে আসার জন্য নিহতের স্বজনেরা চট্টগ্রামের উদ্দেশে  সোমবার বিকেলে রওয়ানা দিয়েছে বলে তিনি জানিয়েছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনসুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Exit mobile version