রাঙামাটির চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় চোলাইমদসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৮ মে) সকাল ১০টায় মাদক কারবারিকে মাদক আইনে মামলা দায়ের করে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
এরআগে শুক্রবার (১৭ মে) রাতে চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউপি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই পলাশ সঙ্গী ফোর্সসহ অভিযান চালিয়ে কিলিমং মারমা (৩৮) ও সিংমং মারমাকে (২৯) গ্রেফতার করে।
চন্দ্রঘোনার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল করিম (ওসি) জানান, আসামিদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
