চবিতে দেশের প্রথম ওশান গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশনের যাত্রা শুরু

fec-image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চালু হয়েছে দেশের প্রথম ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং (স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার)।

৯ জুন (মঙ্গলবার) সকাল ১০ টায় স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টারে উদ্ধোধনের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই সেন্টার উদ্বোধন করেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ কেন্দ্র চালুর মাধ্যমে সামুদ্রিক গবেষণা, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং নীল অর্থনীতির বিকাশে বাংলাদেশের সক্ষমতা নতুন মাত্রা লাভ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “আমাদের নাবিক,পন্যবাহী জাহাজ, টলারের জন্য এ প্রজেক্ট এর মাধ্যমে পাওয়া তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন তারা বর্তমানে পরিবেশের সম্ভাব্য আবহাওয়া, মাছের অবস্থান সম্পর্কে জানতে পারবে।

তিনি আরও বলেন, “আমাদের দেশে অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমরা সরকার যখন যাত্রা শুরু করেছিলাম তখন আমাদের ৩০ লক্ষ কোটি টাকা লোনের বোঝাও ছিল। এ প্রকল্পে সীমাবদ্ধ থাকলেও যে উদ্দেশ্যের জন্য এটি স্থাপন করা আছে আমরা সে উদ্দেশ্য পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। প্রয়োজনে আমরা নিরবিচ্ছিন্ন  ইন্টারনেট ও বিদ্যুৎ সরবরাহ করব।”

অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, ( ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর মি. লি শেওপেং, সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি ডেপুটি ডিরেক্টর জেনারেল প্রফেসর ড. ফু বিন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম, পার্বত্য প্রতিমন্ত্রী, সমুদ্রবিজ্ঞান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন