parbattanews

চলে গেলেন রেমাক্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপ্রুমং মারমা

বান্দরবানে থানচি উপজেলা রেমাক্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপ্রুমং মারমা আর নেই। মারা যাওয়ার সময় তার বয়স ছিল ৬২ বছর।

বুধবার (৬ জুলাই) সকাল ১০টা থানচি বাজারে মরহুমের ছোটবোন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা বাড়িতে স্ট্রোক করে মারা যান তিনি।

তার মৃতদেহ শেষবারের মতো দেখতে শতশত জনতা ভক্ত ভীড় জমিয়েছে। তিনি এক ছেলে তিন মেয়ের জনক।

সাবেক ইউপি চেয়ারম্যান হিসেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সদস্য বাশৈচিং চৌধুরী, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, নারী ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো, সাবেক ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি উবামং মারমা, সাবেক সভাপতি ম্যথোয়াইম্যা মারমা রনিসহ পরিবারের সকল সদস্য ফুল দিয়ে শেষ শ্রদ্ধা ও শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন।

মৃত আপ্রুমং মারমা ছোট বোন নারী ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা জানান, কাল বৃহস্পতিবার বিকালে থানচি উপজেলা কেন্দ্রীয় শ্বশানে শেষকৃত্য সম্পন্ন করা হবে।

 

Exit mobile version