
স্টাফ রিপোর্টার :
জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ৪ দিনের সফরে কক্সবাজারে এসেছেন। শুক্রবার বিকেলে বেসরকারী একটি বিমানযোগে তিনি কক্সবাজারে পৌঁছেন।
এসময় স্থানীয় সংসদ সদস্য স্ইামুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক এমপি, জেলার আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি এড. আহম্মদ হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যানসহ জেলার নের্তৃবৃন্দ তাকে ফুল দিয়ে অভিবাদন জানান।
সেখান থেকে তিনি সরাসরি তারকা মানের হোটেল সী-গালে চলে যান। সন্ধ্যায় তিনি জেলার আওয়ামী লীগ নের্তৃবৃন্দের সাথে এক বৈঠকে মিলিত হন। ১০ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন।
এরপর ১১ জানুয়ারি রামুর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করার কথা রয়েছে। ১২ জানুয়ারি রবিবার সাড়ে ১১টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।