কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক রোহিঙ্গা যুবক। বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে নয়টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্ট এইচ-২৯ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইসমাইল (২১)। সে ওই ক্যাম্পের হাসিম উল্লাহর ছেলে।
জানা গেছে, ক্যাম্পের বিভিন্ন জায়গায় চুরি করতে ইসমাইল। ছেলের এমন কাণ্ড নিয়ে বিব্রত ও লজ্জিত ছিল বাবা-মা। একপর্যায়ে তারা ছেলেকে বকাবকি করেন এবং চুরি করতে নিষেধ করেন। পরে বাবা-মার ওপর অভিমান করে নিজ ঘরে সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
